সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ’র (রহ.) ওরশ সম্পন্ন

| শনিবার , ২৮ জুন, ২০২৫ at ১১:৫২ পূর্বাহ্ণ

নগরীর চৌমুহনী শেখ মুজিব রোডস্থ রাজপ্রাসাদ কমিউনিটি সেন্টারে হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ’র (রহ🙂 ওরশ মোবারক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্‌জুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি মাওলানা মুহাম্মদ অছিয়র রহমান আলক্বাদেরী।

থানা শাখার আহবায়ক মোবারক আলী সর্দারের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য সাগির আহমদ কোম্পানীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্‌জুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারী মুহাম্মদ কমর উদ্দিন সবুর, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ তৌহিদুল করিম, সাবেক কাউন্সিলর এ,এস.এম.জাফর, হাছান শরীফসহ মহানগর আওতাধীন বিভিন্ন থানার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও ডবলমুরিং থানা শাখার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ’র (রহঃ) জীবনী আলোচনা করা হয়, আলোচনা শেষে মিলাদ–কিয়াম ও মুনাজাত করে ওরশ মোবারকে আসা সকল মেহমানবৃন্দদের মাঝে তাবাররুক পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধউত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবহদ্দারহাটে আবাসিক হোটেল থেকে আটক ৩