সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজে ওপিএ ফান ফেয়ার

| সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশন (ওপিএ) ফান ফেয়ার ২০২৬। গত ২ অক্টোবর সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ফান ফেয়ারে প্রায় ৮ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।

এতে প্রধান অতিথি ছিলেন ওপিএন কর্নেল (অবসরপ্রাপ্ত) এ টি এম সালাউদ্দিন আহমেদ, বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন ওপিএ পৃষ্ঠপোষক ও সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার রিক্তা গোমেজ, ওপিএ লিটারেসি স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার সনেট ফ্রান্সিস গোমেজ, সিএসসি এবং ওপিএ ফান ফেয়ার ২০২৬–এর আহ্বায়ক ওপিএন এন্সলেম মার্টিন।

উপস্থিত ছিলেন ওপিএ এর বর্তমান সভাপতি মো. হাফিজুর রহমান, সাবেক সভাপতি এম. এ. সালাম, মো. রোশাঙ্গীর, প্রসেনজিৎ দত্ত রাজুসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

বর্তমান কার্যনির্বাহী কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এ. এস. এম. মামুনুর রহমান, কোষাধ্যক্ষ মো. বদিউর রহমান, মাহবুবুর রহমান, রোনাল্ড গোমেজ, চৌধুরী শাহাদাত হোসেন, সজল কান্তি চৌধুরী, জাহেদ সাঈদ, মোহাম্মদ সাইফুল্লাহ, ফোর্ড উইলিয়াম রয়, জেভিন চৌধুরী, সাইদুল আজম খান, আশিক ইবনুল এবং সালাউদ্দিন সাকিব।

অনুষ্ঠিত এ আয়োজনে ছিল ২৮টি বিভিন্ন ধরনের খেলার স্টল, নানা ধরনের খাবারের দোকান এবং শিশু–কিশোর ও সব বয়সী মানুষের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। পাশাপাশি প্লাস্টিক বোতল বিনিময়ের মাধ্যমে চারা গাছ সংগ্রহের সুযোগ, ইনডোর প্লান্টের দোকান, বইয়ের দোকান ও জাদুর দোকানও ছিল।

ওল্ড প্ল্যাসিডিয়ানস স্কাউট গিল্ডের তত্ত্বাবধানে ফান ফেয়ারে আগত প্রায় ৮ হাজার দর্শনার্থীর মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি ও এনার্জি ড্রিংকস পরিবেশন করা হয়।

র‌্যাফেল ড্র–এর বিজয়ী নম্বরগুলো যথাক্রমে : ৬১৬৭, ৩৭৯৮০, ৪৮২৫, ২১৫৬৮, ১১৪১৭, ৩৫০৭, ২৫৬৫২, ৩৯১০১, ৩৫২৩, ৭৭৪, ৩১৯৪৪, ৩৩১৩৩, ৫১৭৭, ১৬০৬, ৩৪০০, ১২২০, ৩৬৫১৮, ৪০১৫০, ৩৮৭০২, ৩৬১৩, ৩৪২০৯, ১০০৩, ৪২৮৪১, ১২৫২৫, ৮১০১, ৬৮৪১, ৩৩৭৫২,

৯৫১০, ৪০৬৪৪, ৫২৬। ফান ফেয়ারের গেট টিকিট ড্রতেও বিজয়ী পাঁচজন হলেন যথাক্রমে : ৭১৮৪, ১৯৭, ৬১৭, ১০২৬২, ৩১৮৬।

সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত ওপিএ লিটারেসি স্কুলের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে প্রতিবছর ওপিএ এই ফান ফেয়ারের আয়োজন করে।

ওপিএ লিটারেসি স্কুলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা, বই, খাতা, পোশাক, শিক্ষা উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা বিষয়ে সেমিনার
পরবর্তী নিবন্ধসিএমপিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা