সূর্যের দেখা নেই, নগরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গতকাল দিনভর নগরীতে থেমে থেমে গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। সারাদিন সূর্যের দেখাও মিলেনি। ইতোমধ্যে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করার কারণে আজ শনিবার থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে না বলছে আবহাওয়া অধিদপ্তর। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টি হচ্ছে। তবে খুব বেশি বৃষ্টি নেই। ঝড়টি এখন দুর্বল হয়ে পড়েছে। আগামীকালের (শনিবার) মধ্যে ঝড়ের প্রভাব কেটে গিয়ে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে। ঝড়ের প্রভাব কেটে গেলে দিনের তাপমাত্রা কমবে। তিন চারদিন পর শীত নামবে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আকভান পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সকালে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এরপর এটি ওই এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধফুটবল খেলতে গিয়ে মাথায় আঘাত, দুদিন পর স্কুলছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধ‘কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি’