সীতাকুণ্ড জামায়াত আমির মিজানুর রহমানের ইন্তেকাল

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা আমির মাওলানা মো. মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মিজানুর রহমান সীতাকুণ্ড পৌরসভার পেশকার পাড়া এলাকার মৃত আপলাতুন ইসলামের ছেলে। তিনি পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। এদিকে লায়ন মোঃ আসলাম চৌধুরী এক শোক বার্তায় বলেন, মরহুম মিজানুর রহমান ছিলেন একজন সজ্জন, আদর্শনিষ্ঠ ও জনকল্যাণে নিবেদিত প্রাণ ব্যক্তি। দীর্ঘদিন তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করছি।

পূর্ববর্তী নিবন্ধফুটবলার শুভাশীষ বড়ুয়ার মৃত্যু
পরবর্তী নিবন্ধশাহবাগ থানার ধর্ষণ মামলার প্রধান আসামি চকবাজার থেকে গ্রেপ্তার