বাঁশখালীর ঐতিহ্যবাহী রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি রিদওয়ানুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা একাডেমিক সুপারভাইজার এয়ার মাহামুদ। সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত এডহক কমিটির প্রতি আশাবাদ ব্যক্ত করেন। তারা বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে রিদওয়ানুল হক সুমন বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। তিনি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, নবগঠিত এডহক কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ নুরুন্নবী আজিজীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউচুপ চৌধুরী, আমিরুল ইসলাম, পারভেজ মুজিব, ডা: রাসেল, লোকমান হাকিম, মুরিদুল আলম, মিজানুর রহমান, কামাল উদ্দিন চৌধুরী রাকিব উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











