শহীদ লিয়াকত স্মৃতি সংসদ মাইজদী জোন আয়োজিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, মেধা ও নৈতিক শিক্ষার সমন্বয়েই একটি আদর্শ জাতি গড়ে ওঠে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের এ বৃত্তি কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জ্ঞান, চরিত্র ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
গতকাল শনিবার মাইজদীর হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দোহার সভাপতিত্বে মাওলানা মোহাম্মাদ আব্দুল আলীম ও মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের যৌথ সঞ্চালনায় শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে উদ্বোধক ছিলেন, সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল মুদ্দাচ্ছের হোসাইনী। প্রধান অতিথি ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল। প্রধান বক্তা ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদ সচিব এম. মাসরুর রহমান। বক্তব্য দেন, দেলোয়ার হোসেন নয়ন, জি এম শহিদুল্লাহ, অ্যাডভোকেট গোলাম রব্বানী, মিজানুর রহমান মঞ্জু প্রমুখ। শেষে বৃত্তি প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজ বন্ড তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











