সুন্দরভাবে বেঁচে থাকার জন্য পরিবেশ সুরক্ষা প্রয়োজন

কাপ্তাইয়ে আলোচনা সভায় ইউএনও

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার শীলছড়িতে গতকাল শনিবার ‘পরিবেশ সুরক্ষায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাতি মানুষ দ্বন্দ্ব, নদী ভরাট, পাহাড় ধস, বৃক্ষ নিধন, পশু পাখি ও জীব জন্তু শিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। ওয়াগ্‌গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। রূপসী কাপ্তাই আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কর্ণফুলী পেপার মিলের জিএম (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সহব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা মউদুদুল আলম, লিচুবাগান বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী। কাজী মোশাররফ হোসনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেপিএমের জিএম (উৎপাদন) মো. মইদুল ইসলাম, কেপিএমের জিএম (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, চট্টগ্রাম ফটোগ্রাপফিক সোসাইটির উপদেষ্টা মইনুল আলম, কাপ্তাই হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসান, কাপ্তাই মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদিকা নুর বেগম মিতা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কেপিএমের জিএম (এফআরএম) আলী আহম্মদ, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমেদ স্বপন। প্রধান অতিথি বলেন, আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য পরিবেশ সুরক্ষা অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে শুধু আমাদের নিজেদের বেঁচে থাকার কথা চিন্তা করলে চলবেনা। মানুষের পাশাপাশি পশু পাখি জীব জন্তু, গাছ পালা লতা পাতা, নদ নদী, পাহাড় পর্বত সবকিছু নিয়েই আমাদের বেঁচে থাকার কথা চিন্তা করতে হবে।

সভাপতির বক্তব্যে আমিনুর রশীদ কাদেরী বলেন, বন্য হাতি আমাদের ঘরে এসে হামলা করছে, আমরা বেঁচে থাকার জন্য হাতি তাড়াতে ব্যস্ত হয়ে পড়ছি। কিন্তু একবারও ভাবিনা আমরাই বন্য হাতির জায়গা দখল করে বসতি গড়েছি। ক্ষেত খামার গড়ে তুলেছি।

পূর্ববর্তী নিবন্ধরায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা সভা
পরবর্তী নিবন্ধআহলে বাইতের ভালোবাসার আড়ালে সাহাবাদের মর্যাদাহানি করা যাবে না