চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূলে অবস্থিত একটি শিপব্রেকিং ইয়ার্ডে এক শ্রমিক দগ্ধ হয়েছে। এ সময় সহকর্মীরা তাকে দ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
আজ রবিবার দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে উপজেলার শীতলপুর এলাকায় কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে পাইপ ফেটে এ দ্বগ্ধের ঘটনাটি ঘটে। এদিকে স্থানীয়রা জানান, সীতাকুণ্ড সাগর উপকূলের শীতলপুরে অবস্থিত কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের কাটার ফোরম্যান মোঃ ফারুক (৪৮) অন্যান্য দিনের মত অক্সিজেন গ্যাস দিয়ে কাটিংয়ের কাজ করছিলেন।
লাঞ্চ করার জন্য তিনি তড়িঘড়ি করে অক্সিজেন সরবরাহের মূল সুইচ ভুলে বন্ধ না করে পাইপের মুখের দিকে চেপে বন্ধ করার চেষ্টা করেন। এতে করে অক্সিজেন গ্যাসের অধিক চাপে পাইপটি মুহুর্তে ফেটে গিয়ে তিনি অগ্নিদ্বগ্ধ হন।
এ সময় আরো অন্যান্য সহকর্মীরা ছুটে এসে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এদিকে কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের হেলথ সেফটি এন্ড এনভাইরানমেন্টাল (এইচএসই) ম্যানেজার রঞ্জিত কুমার নাথ জানান, কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে কাটার ফোরম্যান মোঃ ফারুক প্রতিদিনের মত কাজ করছিলেন।
এ সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে গেলে অগ্নিদ্বগ্ধ হন তিনি। তিনি বলেন, এ ঘটনার পর আমরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করিয়েছি। ইয়ার্ড কর্তৃপক্ষ তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন মোঃ ফারুক এখন অনেকটা আশংকামুক্ত। আহত শ্রমিক শীতলপুর এলাকার বাসিন্দা।














