সীতাকুণ্ডে দুই পলাতক আসামি গ্রেপ্তার

হত্যা মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:৪১ পূর্বাহ্ণ

বরগুনা জেলার আমতলী থানার হত্যা মামলার পলাতক দুই অভিযুক্ত আসামিকে সীতাকুণ্ড থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব৭ ও র‌্যাবএর যৌথ আভিযানিক দল। তারা হলেন, মো. ইব্রাহীম খলিফা (৫৫) ও মো. সাহেব খলিফা (৩৫)

র‌্যাব৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বরগুনার আমতলী থানার এজাহারনামীয় হত্যা মামলার ১২ নম্বর আসামি ইব্রাহীম খলিফা ও ১৩ নম্বর আসামি সাহেব খলিফা সীতাকুণ্ডে অবস্থান করছে। এরপর মঙ্গলবার রাতে র‌্যাব, চট্টগ্রাম এবং র‌্যাব, বরিশাশের যৌথ আভিযিানিক দল সীতাকুণ্ডে ফৌজদারহাট উত্তর সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে চট্টগ্রাম র‌্যাবএর সহকারী পরিচালক এ.আর.এম. মোজাফ্‌ফর হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধঅস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, লোহাগাড়ায় অর্ধলাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে আহত অবস্থায় বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার