সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের আরো ১২ টি খেলার নিষ্পত্তি

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:০১ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন আয়োজিত ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের এই্‌ পর্যন্ত ৭৬ টি খেলা নিষ্পত্তি হয়েছে। গত ১৬ আগস্ট গভীর রাত পর্যন্ত সম্পন্ন হওয়া খেলার ফলাফলে রাভেন বিলিয়ার্ডস এন্ড গেমিং ৩০ গেমে বেইজকে, ঢাকা বোট ক্লাব ৩১ গেমে এ্যারিনা বাই কিউস্পোর্টস একাডেমিকে, ব্র্যাক এন্ড বল (বিএনবি) ২ গেমে আফটার আওয়ার্সকে, কিউ এন্ড ইউ বিলিয়ার্ড ৩১ গেমে স্পোর্টস এক্স বিলিয়ার্ডসকে, বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমি ৩১ গেমে উত্তরা ক্লাবকে, আরেফিন্স এ্যারিনা ৩০ গেমে সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোনকে, লি রয়েল স্পোর্টস লিঃ ৩০ গেমে কুমিল্লা ক্লাবকে, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ৩১ গেমে চিটাগাং সিনিয়র্স ক্লাবকে, কুমিল্লা সিটি ক্লাব ৩২ গেমে ঢাকা ক্লাবকে, চিটাগাং ক্লাব লিঃ (সিসিএল) ‘বি’ দল ৩১ কিউ বিয়িার্ডসকে, চিটাগাং বিলিয়ার্ডস জোন ৩১ গেমে গুলশান ক্লাবকে এবং বনানী ক্লাব ৩১ গেমে কিউ স্পোর্টস হাবকে হারায়।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপনে সিএমপি কমিশনারের সাথে মতবিনিময়
পরবর্তী নিবন্ধবাংলাদেশের প্রশংসায় বিশপ-অশ্বিন