সিডিকেএ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা

| রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

সিডিকেএ ১৯তম উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা গত শুক্রবার নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। একাডেমির মহাপরিচালক সজিব উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কার্যনির্বাহী সদস্য শাহজাদা আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ও একাডেমির সভাপতি মফিজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত, একাডেমির সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, জহির উদ্দিন বাবর, এরশাদুল আলম, সুমন দাশ, হুমাইরা জান্নাত সাকি। অনুষ্ঠানে ৬০টি ইভেন্টে প্রায় ২৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ডেপুটি টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন জামিল উদ্দিন শান্ত এবং ৬টি তাতামীর ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান সিফাত, সামাইতা ইসলাম, ইবতিসাম উদ্দিন, কামরুজ্জামান তালহা ও জাহিরুল ইসলাম।

চ্যাম্পিয়নশিপ শেষে ২২তম বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বেল্ট শিরোমণি অনুষ্ঠিত হয়। জামিল উদ্দিন শান্ত ৩য় ড্যান পাওয়ায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহাজাদা আলম তাকে বেল্ট পরিয়ে দেন। এছাড়াও তিনি ২৭ জন ড্যান হোল্ডারকে সংবর্ধনা ও ক্রেস্ট তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ মেয়েরা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট