গত ১৫ সেপ্টেম্বর চাঁন্দগাওয়ের সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজে আলোর দিশা ফাউন্ডেশনের ২৫ তম মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক আব্দুল হালিম। এতে মোটিভেশনাল বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলোর দিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মোহাম্মদ নুর হুসাইন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সত্য, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও আদর্শ জীবন গঠনের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি সুন্দর, উন্নত ও নিরাপদ সমাজ গঠনে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর দিশা ফাউন্ডেশনের ট্রেজারার সালেহ আহমদ এবং এক্সিকিউটিভ মেম্বার হাজী লতিফা মোহাম্মদ। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের মোটিভেশন ও কুইজ প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। উপস্থিত ছিলেন সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শেখ মুহাম্মদ এরশাদ হোসেন, সহকারী শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন জনি, সহকারী শিক্ষক বায়জিদ এবং সহকারী শিক্ষক আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানের সঞ্চালনা ছিলেন জনাব আসিফ মাহমুদ। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










