সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে চউক জাতীয়তাবাদী দল–সিবিএর দ্বিপাক্ষিক বৈঠক সিডিএ কনফারেন্স রুমে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান। সিডিএ সিবিএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ফয়েজ আহাম্মদ বাবুল, সহ–সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক মো. আবু জাফর ইকবাল, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, মো. আবদুল মান্নান, সৈয়দ মো. জামাল উদ্দিন, মো. আবুল বশর, নুর মোহাম্মদ বাদশা, মো. সরওয়ার হোসাইন প্রমুখ। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, সিডিএ কর্তৃপক্ষ ও সিডিএ সিবিএ এই প্রতিষ্ঠানের একটি হৃদপিণ্ড। সিডিএ ও সিবিএ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবেন। সিবিএকে প্রথমে সিডিএ’র স্বার্থ দেখতে হবে পাশাপাশি স্টাফদের স্বার্থের ব্যাপারে সজাগ থাকবেন। তিনি সিবিএর সকল দাবি দাওয়ার প্রতি একাত্মতা পোষণ করেন। বিশেষ করে সিডিএ’র আয়বর্ধক নতুন একাধিক আবাসিক প্রকল্প বাস্তবায়ন, সিডিএ’র বেদখলকৃত জায়গাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করে স্টাফদের মধ্যে বরাদ্ধ প্রদান করা, সিডিএ’র প্লট রেজিস্ট্রেশন সংক্রান্ত মন্ত্রণালয়ের পূর্বের সিদ্ধান্ত বহাল করে সিডিএ’র রাজস্ব আয় বৃদ্ধি করা, স্টাফদের বার্ষিক পোশাক ও অন্যান্য প্রাপ্য সুবিধাগুলো দ্রুত বাস্তবায়ন করা, তিন বছরের অধিক একস্থানে দায়িত্বরত সকলকে অভ্যন্তরীণ বদলিকরণ, সিডিএ অফিস ভবনকে ধুমপান মুক্ত ঘোষণা করা, নতুন মাস্টারপ্ল্যানে অধিভূক্ত নতুন উপজেলাসমূহে সিডিএর শাখা অফিস স্থাপন দ্রুত বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে আশ্বাস প্রদান করেন এবং সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করতে তিনি সিডিএ সিবিএ নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











