সিডিএ চেয়ারম্যানের সাথে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সাক্ষাৎ

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:২১ পূর্বাহ্ণ

সিডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সিডিএ ভবনের সম্মেলন কক্ষে পরিষদের আহ্বায়ক লায়ন তাহের আহম্মদের নেতৃত্বে পরিষদের নেতৃবৃন্দ সিডিএ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। এ সময় মহানগরীর উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, পরিকল্পিত নগরায়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্মআহ্বায়ক আবুল কাশেম আজাদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন, নাছির উদ্দিন বিপ্লব, সদস্য মিরাজ উদ্দিন, হাসান চৌধুরী, মো. মুছা, সিরাজুল ইসলাম লিটন, মো. সেলিম, মো. সাখাওয়াত হোসেন রাব্বি প্রমুখ।

পরিষদের নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সিডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থাটি আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সিডিএ চেয়ারম্যান চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশীয় ফলের প্রচার ও পুষ্টি সচেতনতায় টিসিজেএ’র ফল উৎসব
পরবর্তী নিবন্ধরাখাল দাশগুপ্তের নাগরিক শোকসভা