সিজেকেএস’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

আরাফাত রহমান কোকো’র ৫৭তম জন্মবার্ষিকী

| বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল ১২ আগস্ট বিকালে সিজেকেএস কনভেনশন হলে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটের সার্বিক উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিস্তারে মরহুম আরাফাত রহমান কোকো’র অসামান্য ও অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন, সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, আবুল হাসেম বক্কর, আবু হাসনাত, সিজেকেএস কাউন্সিলর এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, এস.এম. শহীদুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, নজরুল ইসলাম লেদু, শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, গোলাম মহিউদ্দিন হাসান, ..ম ওয়াহিদ দুলাল, জাহেদুল হাসান, নাসির মিঞা, মো. এনামুল হক, আকতারুজ্জামান, মাহবুবুর রহমান মাহবুব, হারুন আল রশিদ, মো. হারুন রশিদ, আলী হাসান রাজু, সাইফুল আলম খাঁন, আবু বক্কর সিদ্দিক, সজিব বিকাশ বড়ুয়া টুটুল, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাবাকে শেষ বিদায় জানিয়ে মিয়ামিতে ফিরলেন মেসি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ দেখাবে না দেশের কোনো টিভি চ্যানেল