ক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েটস্, ৮৬ ব্যাচের ১৮৬ তম মাসিক বন্ধু সভা জামাল খান প্রেসক্লাব ভবনের কলেজিয়েট চিটাগং লিমিটেডের অডিটরিয়ামে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সিওসি৮৬ এর আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজ এতে স্বাগত বক্তব্য রাখেন। এতে বর্তমান বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। তারমধ্যে বিশেষ আলোচনা ছিল কলেজিয়েটস্, ৮৬ এর স্কুলের বাল্যবন্ধু গোলাম সাঈদ অশ্রু’র বাবা গোলাম মোর্শেদ ও আশফাকুর রহমান বিপ্লবের পিতাকে কে এম সাইফুর রহমান ও মেজবোন ফাহমিদা পারভীন দীপ্তির (৪৭) মৃত্যুতে শোক সভা। সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ রিদুয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা: অসীম কুমার চৌধুরী, ডা: আবু তোহা, মো: রিজওয়ানুল হক ভূঁইয়া, ডা: মো: ঈসা চৌধুরী, ডা: মো: হাসান মুরাদ, প্রকৌশলী মো: আজম, অধ্যাপক বিজয় ভৌমিক, আশফাকুর রহমান বিপ্লব, মহসীন উল কাদের, মাহবুবুর রহমান শিবলী, সাইফুল ইসলাম, মোস্তফিজুর রহমান মামুন, শেখ মো: খালেদ, মো: সাইফুল ইসলাম লেনিন, মো: মাহবুবুর রহমান পাটোয়ারী বাহার, আবুল কালাম আজাদ কিরণ, মো: সোহেল জাহান, আলমগীর আলম, মো: জাহিদ হোসেন, আজমল আহমদ, শহীদ নঈম, পুলক দত্ত, মো: মাহফুজুল হক সেলিম, কিংশুক দাশ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












