সিএসইতে লেনদেন ২১.৫৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:৩০ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকার বৃহস্পতিবার লেনদেন হয় ২১.৫৬ কোটি টাকা। ১,৯৩৩টি লেনদেনের মাধ্যমে মোট ৭৫.২০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৪.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮৩১.৭২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৩.৬২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৮২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৭.০৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,২১৭.২৬। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৯,১১৫.৮৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭১,৯০১.৮২ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৬টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, দাম কমেছে ১০৩টি আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

পূর্ববর্তী নিবন্ধরয়ে যাবে যত স্মৃতিচিহ্ন
পরবর্তী নিবন্ধবেলুচিস্তানে খনি এলাকায় সশস্ত্র হামলায় নিহত ৯