সিএসইতে লেনদেন ২১.০২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৯.১৯ কোটি টাকা। ১,৯১৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৮.৬৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৬.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৮১৫.৭৫ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৪৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৭.০১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.২৭ পয়েন্ট কমেছে, যা হলো ৮১৫.৮৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১.৩৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,১০১.৩৭। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫১,৪১০.৫২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৭,৩৫৫.৮৯ কোটি টাকা । সিএসইতে ৬১৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮১ টির, দাম কমেছে ৮৫ টি আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

পূর্ববর্তী নিবন্ধওটিটিতে আসছে অপি করিমের ‘মায়ার জঞ্জাল’
পরবর্তী নিবন্ধআগামী বছরের মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়াদের নিরস্ত্রীকরণ করবে ইরাক