সিএসইতে লেনদেন ২০.৬৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ২০.৬৩ কোটি টাকা। ১,২৫২ টি লেনদেনের মাধ্যমে মোট ৩০.১৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৮২.০১ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৯৪.২৬ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৬.০৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৯.২৮ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ৭৭৯.০৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৩৮.১৯। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৬,৯৬০.৩৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১১,৫১৬.৪৬ কোটি টাকা। সিএসইতে ৬১১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৫ টির, দাম কমেছে ৮৪ টি আর অপরিবর্তিত রয়েছে ২১টির।

পূর্ববর্তী নিবন্ধত্রিতরঙ্গের হৈমন্তিক সন্ধ্যা
পরবর্তী নিবন্ধআজ থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ