সার্কিট হাউজের পাশ থেকে শিশু পার্ক অপসারণের দাবিতে মানববন্ধন

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

সার্কিট হাউজের পাশ থেকে শিশু পার্ক উচ্ছেদের দাবিতে অপরাজেয় বাংলার উদ্যোগে গতকাল শুক্রবার বেলা ৩টায় শিশু পার্কের সম্মুখে মানববন্ধন করা হয়। এতে সংহতি জানিয়ে বীর মুক্তিযোদ্ধা পংকজ কুমার দস্তিদার বলেন, চট্টগ্রামে সার্কিট হাউজে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের পর সার্কিট হাউজের সামনে এ মাঠটিতে মুক্তিযোদ্ধারা এসে জড়ো হন। এ মাঠেই প্রথম বিজয় মেলার সূচনা হয়।

মো. মাসুদুল রানার সঞ্চালনায় এবং আব্দুল্লাহ আল তানিম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, নগরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দাবি ছিল পার্কটি উচ্ছেদ করে জায়গাটি উন্মুক্ত করা হোক। তারা এ সময় পার্কটিকে ঘিরে নানান অনৈতিক কর্মকান্ড চলছে বলে অভিযোগ করেন। পাশাপাশি পার্কটি ভেঙে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করারও দাবি জানান সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, ফয়সাল রফিক, মেহেদী হাসান, এমরান ইরান, রেজাউল ইসলাম রিপন, কুতুব উদ্দিন, মো. হানিফ, মো. মোরশেদ, মো. মারুফ, জিএস আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, মোস্তাফা করিম কাউসার, সুমিত বড়ুয়া, আরিফুল ইসলাম, মেহেদী হাসান মাসুদ, শাহাদাত শাওন, আজাদ হোসেন, আব্দুল মাজেদ রিদুয়ান, আব্দুল হালিম সাগর, মিজানুর রহমান রহিম, ইব্রাহীম রুবেল, মো. তানবির হোসেন, মো. রিকন আহমেদ, ওমর ফারুক ফয়সাল, মো. শাকিল খান, সাজ্জাদুল ইসলাম সোহাগ, ওবায়দুল আলম শাকিল, মো. রিমন, নিজাম উদ্দিন রুবেল, মো. ফারুক, মো. হেলাল, জাহেদুল ইসলাম, আরিফ আহমেদ, মিজবাহ উদ্দিন, আদনান ফেরদৌস নাবিল, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মুহাম্মদ শাকিল, সাফায়েত ফাহিম, যুবরাজ দাশ, মুহাম্মদ জালাল,আবু হানিফ সৌরভ, সালেক আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের দাবি
পরবর্তী নিবন্ধসাড়ে ৫শ লিটার মদসহ আটক ১১