সাপ্তাহিক চাটগাঁর বর্ষাকালীন সাহিত্য আসর

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

সাপ্তাহিক চাটগাঁর বর্ষাকালীন সাহিত্য আসর গত ২৭ জুন নগরের মোমিন রোডে চট্টগ্রাম একাডেমির ফয়েজনুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাপ্তাহিক চাটগাঁর সহকারী সম্পাদক রোকন উদ্দীন আহমদ। আসর উদ্বোধন করেন মাটিরাঙা সরকারি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাশ। অতিথি ছিলেন কবি চয়ন চক্রবর্তী, লেখক বরুণ কুমার আচার্য বলাই, আইনজীবী জাহাঙ্গীর আলম পাটওয়ারী ও সাংবাদিক এমএইচ সোহেল। কবি সায়েম উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক সজল দাশ, বনবিহারী চক্রবর্তী ও আইনজীবী মামুন জোয়াদ্দার। স্বরচিত ছড়া ও কবিতা পাঠ এবং আবৃত্তি করেন কবি তুতুল বাহার, লিটন কুমার চৌধুরী, মোহাম্মদ হোসেন ইব্রাহিম, . শিব প্রসাদ শূর, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, শবনম ফেরদৌসী, দীপিকা রানী বড়ুয়া, শাহীন ফেরদৌসী, এ্যানি চৌধুরী, অশেষ দাশগুপ্ত ও আতিফা মেহজাবিন। বক্তারা বলেন, সাহিত্য চর্চা মানুষকে নৈতিক জীবনযাপনে অভ্যস্ত করে। সুন্দর সমাজ প্রতিষ্ঠায় নিয়মিত সাহিত্য চর্চা প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকদম মোবারক সিটি কর্পো. উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধঅপপ্রচার-শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বন্দর যুবদলের প্রতিবাদ