সাতবাড়ীয়া ৪ নম্বর ওয়ার্ড এলডিপির কর্মী সম্মেলন

| সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৫:৪৫ পূর্বাহ্ণ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাতবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন গত ৫ অক্টোবর যতরকূল রাস্তার মাথায় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন এলডিপির সভাপতি মো. শামসুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ মো. আয়ুব কুতুবী। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. আকতার আলম। বক্তব্য রাখেন সাতবাড়ীয়া ইউনিয়ন এলডিপির সহ–সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াকুব, সাতবাড়ীয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. শওকত হোসেন, গণতান্ত্রিক যুবদল নেতা সিরাজুল ইসলাম, আয়ুব উদ্দিন, ইমরান উদ্দিন, মো. মাহফুজুল ইসলাম, মো. রফিক, আনোয়ার বাপ্পা, রিয়াদ করিম সাইমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধকলাউজানের দুই বিদ্যালয়ের গ্রন্থাগারে বই প্রদান