সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির মতবিনিময় সভা

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থন বিষয়ে করণীয় নির্ধারণ, এ সংক্রান্ত কার্যক্রম গতিশীল করা এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি’র ‘দলীয় প্রার্থী যাচাই–বাছাই কমিটি’র উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছরে দলের দুঃসময়ে যেসব নেতাকর্মী মাঠে–ময়দানে সক্রিয় ছিলেন এবং জেল–জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, সেসব ত্যাগী নেতাকর্মীদের মধ্য থেকেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী মনোনীত করা হবে। এছাড়া দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ রাজীব জাফর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য দেলোয়ার হোসেনসহ পদপ্রত্যাশীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাগমনিরাম ওয়ার্ড জামায়াতের মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পরবর্তী নিবন্ধবান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা