পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে গতকাল উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী কলেজ, আসমা মফজল বালিকা উচ্চ বিদ্যালয় এবং রাসুলাবাদ মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী। কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ, বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা এবং গাছের পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী কলেজে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলু মনি শর্মা, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন চৌধুরী, জালাল আহমেদ, মো. হারুনুর রশীদ, প্রভাষক মো. সুজন মিয়া, মো. মিলন মিয়া, মো. মোফাজ্জল হোসেন, কম্পিউটার অপারেটর মুন্সী আব্দুর রউফ সৌরভ, হিসাবরক্ষক জসীম উদ্দীন এবং শিক্ষার্থী সামিয়া ইসলাম মিম, উম্মে হাবিবা, ইসরাত জাহান, সাদিয়া নাসরিন, সুমাইয়া সুলতানা, জিহান দাস, তৌফিক, ইমতিয়াজ, সাদিয়া আক্তার ও বাধন বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












