চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, বন্যায় অনেকের ঘরবাড়ি, ফসল, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আপনাদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন জালাল উদ্দিন আহমদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন। আমরাও আপনাদের পাশে আছি এবং থাকবো। আমরা উপকূল এবং সাগরে জেলেদের নিরাপত্তায় জলদস্যুদের নির্মূল করতে চাই।
জেলেরা নির্ভয়ে সাগরে মাছ ধরবে আর উপকূলে শান্তিতে বসবাস করবে। আমরা জানি সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যু এবং ডাকাতদের কবলে পড়তে হয় জেলেদের। আর সেখানে আমাদের পুলিশ থাকে না, কোষ্টগার্ড আর নৌ পুলিশ থাকে, তাই আমাদের যতটুকু সম্ভব আমরা সমুদ্রের আশেপাশে কাজ করার চেষ্টা করব। জলদস্যুদের প্রতি একটা মেসেজ দিতে চাই যতই সমুদ্রে দস্যুগিরি করবেন না কেন ডাঙ্গায় তো আসতে হবে। যেদিন আসবেন সেদিন আর রক্ষা হবে না। আমরা উপকূল আর সাগরে জলদস্যুতা নির্মূল করতে চাই । এক্ষেত্রে জলদস্যুদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা স্থানীয়দের এগিয়ে আসতে হবে।
তিনি গতকাল বুধবার উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জালাল উদ্দিন আহমদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জালাল উদ্দিন আহমদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাউদ্দীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জুনায়েত চৌধুরী,
উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ।
উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইবনে সাঈদ রুমন ও সিরাজ উদ্দীন আযাদের সঞ্চালনায় অনুষ্ঠানে রায়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৬ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।










