সাউথ এশিয়া কাপ কারাতে চ্যাম্পিয়নশিপে মতবিনিময় সভা

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:২৫ পূর্বাহ্ণ

সাউথ এশিয়া কাপ কারাতে চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক সহযোগিতা এবং কারাতে উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান কারাতে ফেডারেশনের সভাপতি ও পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর, ট্রেজারার আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ মার্শাল আর্টস কনফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম সাব্বির মাসুম, বাংলাদেশ বাসআপ অ্যাসোসিয়েশনের সদস্য মহিউদ্দিন এবং কারাতেদো ইউনিয়ন অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ডেভিড গোমেজ উপস্থিত ছিলেন।

আলোচনায় সাউথ এশিয়া কাপ কারাতে চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশপাকিস্তানের ক্রীড়া সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক প্রশিক্ষণ, খেলোয়াড় ও প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং দক্ষিণ এশিয়ায় কারাতের সমন্বিত উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা দক্ষিণ এশিয়ায় কারাতে খেলার প্রসার এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সমপ্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজীবনের নতুন অধ্যায় শুরু নাহিদ রানার
পরবর্তী নিবন্ধশারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন