শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের আয়োজনে তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন গতকাল শুক্রবার কলেজ অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ইসমাইল কুতুবী এবং কোর্স পরিচালক শহীদুল ইসলাম।

কলেজের প্রভাষক এবং কোর্স ইন্সট্রাকটর সাইফুল্যা মুনিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোর্স কো অর্ডিনেটর খাইরুল ইসলাম, কলেজের প্রভাষক শ্যামলী রাণী ভৌমিক, চঞ্চল বিশ্বাস, মো. নাহিদ হাসান, আসলাম হোসাইন এবং মো. আলমগীর কবির। তিনব্যাপী এই কোর্সে বিভিন্ন জেলার ৮৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসাউথ এশিয়া কাপ কারাতে চ্যাম্পিয়নশিপে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী