৪০টি স্যালাইন ও চোরাই মালামালসহ অস্থায়ী লিফটম্যান আটক

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ৪০টি স্যালাইন ও চোরাই মালামালসহ হৃদয় মিয়া নামে এক চোরকে আটক করেছেন আনসার সদস্যরা। গত শনিবার রাতে তাকে আটক করা হয়। হৃদয় হাসপাতালের অস্থায়ী লিফটম্যান।

আনসার ভিডিপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে থেকে হৃদয় মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে হাসপাতালের ৪০টি স্যালাইন, তুলা এবং খাদ্য বিভাগের ১ কেজি মুরগির মাংস উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আলম নামের এক আউটসোর্সিং কর্মী মালামালগুলো বাসায় পৌঁছে দিতে তাকে দিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে মালামালসহ হৃদয়কে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে ছিনিয়ে নিল স্বর্ণালংকার
পরবর্তী নিবন্ধতিন কোটি টাকা দামের দেড় কেজি স্বর্ণালংকারসহ যাত্রী আটক