সাংবাদিক অনুপম বড়ুয়ার পিতার পরলোকগমন

| বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর সিনিয়র ফটোসাংবাদিক অনুপম বড়ুয়ার পিতা অজিত কুমার বড়ুয়া গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ নাতিনাতনীসহ অংসখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। প্রয়াত অজিত কুমার বড়ুয়া রেলওয়ে পূর্বাঞ্চলের পরিসংখ্যান বিভাগের প্রধান সহকারী ছিলেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় প্রয়াতের মরদেহ নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আনা হয়। সেখানে বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় পটিয়া উপজেলার পিঙ্গলা নিজ গ্রামের শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। অজিত কুমার বড়ুয়ার মৃত্যুতে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদি চিটাগং ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধজিয়াউর রহমান তলাবিহীন ঝুঁড়ির দেশকে টেনে তুলেছেন