সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে : এরশাদ উল্লাহ এমপি

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম০৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি বলেছেন, ছাত্রছাত্রীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা জাতির সম্মিলিত দায়িত্ব।

তিনি গত ১২ আগস্ট বায়েজিদ আমিন কলোনী মাঠ সংলগ্ন টেক্সটাইল ইনস্টিটিউটের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সকল ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে দেশপ্রেম, সততা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এরশাদ উল্লাহ এমপি।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেল, জাফর আহমদ, আশ্রাফুল ইসলাম, জানে আলম জিকু, শহিদুল ইসলাম সুমন, মো. শাহীন, ইঞ্জি. মো. শফিউল আলম, নলিনী কুমার ঘোষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবিলম্বে বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান করতে হবে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ আর ‘ছোট’ দল নয় : অস্ট্রেলিয়ার গণমাধ্যম