শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে এসেছে মহালয়া। দেবীপক্ষের সূচনাকে ঘিরে চট্টগ্রামের পটিয়ায় শ্রীশ্রী চণ্ডীপাঠ, মহালয়া শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ ও প্রসাদ আস্বাদনের আয়োজন করা হয়েছে। ধর্মীয় আচার–অনুষ্ঠানের পাশাপাশি এ আয়োজন পরিণত হয় সমপ্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার মিলনমেলায়। শনিবার রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে সুচক্রদণ্ডী পল্লী মঙ্গল সমিতি ও শিবমন্দির–সংলগ্ন মাঠে এ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় আচার–অনুষ্ঠান, আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও বস্ত্র বিতরণের মধ্য দিয়ে মহালয়ার তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশ আমার, আপনার, সবার। ধর্ম–বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সমপ্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে দেশ গড়তে হবে।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্বলন করেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তরুণ কান্তি ভট্টাচার্য্য। শুভ উদ্বোধন করেন পরিষদের উপদেষ্টা দেবাশীষ দাশ। পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস দে। অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এবং পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, অধ্যাপক শিপুল কুমার দে, দিলীপ ঘোষ দীপ, রুবেল দাশ, বাবলা মল্লিক, রূপক শীল ও সুকান্ত তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন দেবাশীষ দাশ, বিকাশ দাশ বিষু, অর্জিত দে সাজু, বিপ্লব দাশ অভি, উত্তম দাশ, এরশাদুল আলম, বিকাশ কান্তি মল্লিক, মিলন কান্তি দাশ, মো. মোক্তাদার আলম, মো. জিয়া উদ্দিন নোমান, কাঞ্চন নাথ, নিউটন দে, উজ্জ্বল রুদ্র, শ্যামল দাশ গুপ্ত, দীপক কান্তি শর্মা ও ইউপি সদস্য উত্তম দে। আলোচনা সভা শেষে বস্ত্র বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ আস্বাদনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।












