সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ আয়োজিত নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আগামী ২৮ আগস্ট সন্ধ্যা ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারিতে। এতে অংশ নেবেন শিল্পী অদ্বিতীয়া বড়ুয়া (কণ্ঠ), রাজিব চক্রবর্তী (তবলা), অর্পিতা দেবী দোলা (হারমোনিয়াম), মো. এনায়েত উল্লাহ সানি (তানপুরা), মনিষা ধর (বাঁশী), অমিত চৌধুরী দীপ্ত (তবলা)। অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীতপ্রেমীদের উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।











