সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষা নিশ্চিত করার দাবি

পানছড়িতে পিসিপির ছাত্র সমাবেশ

| রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০২ পূর্বাহ্ণ

শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবিতে পানছড়িতে ছাত্র সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা। গতকাল শনিবার পানছড়ি উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নরেশ ত্রিপুরার সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক নিকেল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পানছড়ি ইউনিটের সংগঠক সাইক্লোন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বরুণ চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি বিপুল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক। সমাবেশ শেষে একটি র‌্যালি বের করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টল ইয়ুথ কয়ারের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধজয় বাংলা শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা