বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির আলোচনা সভা গত ১ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। তিনি বলেন, শ্রমিকদের অধিকার, শ্রমিক কল্যাণ এবং সংগঠনের বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে আমি আপনাদের পাশে থাকব। উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশন মহানগর কমিটির সভাপতি এয়াকুব খান বাবু, সাধারণ সম্পাদক মিনহাজ মাহবুব, সিনিয়র সহ–সভাপতি জাহেদ হোসেন, মাসুদ খান, এম কে মাসুদ, মান্নান, মুহাম্মদ খলিল, রমজান মুরা আব্বাস আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুর রহমান, কামরুন্নেছা, হাজী বেলাল, বাহাদুর খান, সুমন, সেলিম, আবু বক্কর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












