তবলা শিল্পী সুদেব কুমার দাশের প্রতি শ্রদ্ধা নিবেদনকল্পে আগামীকাল বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেল ৫টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে বিশেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান গুরুবন্দনা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম। অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকার উপ পরিচালক (অর্থ) মো. মোসলেম উদ্দিন, সাবেক জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার এবং চট্টগ্রামের জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ। সভাপতিত্ব করবেন আয়োজক কমিটির আহ্বায়ক ঝুলন দত্ত। অনুষ্ঠানে মোহন বীণা পরিবেশন করবেন গিটার শিল্পী দোলন কানুনগো। শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন রাজেশ সাহা, ছায়ানটের উচ্চাঙ্গসংগীত শিক্ষক স্বরাজ সাহা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী পৃথ্বীরাজ সাহা। সমবেত সংগীত পরিবেশন করবে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ। ওড়িশি ও টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের পরিবেশনায় নৃত্য পরিচালনা করবেন প্রমা অবন্তী। এ ছাড়া সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমির পরিচালনায় হিল্লোল দাশ সুমনের নির্দেশনায় পরিবেশিত হবে সমবেত নৃত্য। প্রেস বিজ্ঞপ্তি।













