কাশফুলের মাঝে পূজা চেরি, দিলেন যে বার্তা

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

শরতের সাদা কাশফুলের মায়ায় ধরা দিলেন অভিনেত্রী পূজা চেরি। ফিরোজা রঙের শাড়িতে কাশবনে ঘুরে বেড়ানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী।

ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। গতকাল সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন পূজা।

সেখানে কখনো কাশফুল হাতে, কখনো কাশবনের পাশে গাছের ছায়ায় ক্যামেরাবন্দি হতে দেখা যায় তাকে। ছবিগুলোর ক্যাপশনে শরতের সৌন্দর্য ও দুর্গাপূজার আগমনী আবহ তুলে ধরেন পূজা। তিনি লেখেন, সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প! পূজার এই পোস্টে মুহূর্তেই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন অনুরাগীরা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেন, কেউ আবার কাশফুলের সঙ্গে অভিনেত্রীর উপস্থিতির তুলনা টেনেছেন। অনেকেই তাকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছাও জানিয়েছেন।

পোস্ট প্রকাশের অল্প সময়ের মধ্যেই এতে হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। এদিকে অভিনয়ে সামপ্রতিক সময়ে কিছুটা নীরব রয়েছেন অভিনেত্রী।

পূর্ববর্তী নিবন্ধমহাপ্রলয়ের যুদ্ধ হলেও লড়তে প্রস্তুত ইরান : আরাকচি
পরবর্তী নিবন্ধশিল্পকলায় গুরুবন্দনা কাল