ফটিকছড়ি শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়ে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট উপদেষ্টা ও চবি প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ড. মীর আবু সালেহ শামসুদ্দীন শিশির। প্রধান অতিথি বলেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সরকার ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে। এর পাশাপাশি বেসরকারি পর্যায়ে শাহানশাহ্্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় এনে শিক্ষার মান উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে শিক্ষকদের যেমন দক্ষতা বৃদ্ধি পাবে ঠিক তেমনি প্রশিক্ষণ লব্ধ অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মাঝে পাঠদান প্রক্রিয়ায় পরিবর্তন করতে সহায়ক হবে, শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে সক্ষম হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্পের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, সদস্য সচিব অধ্যক্ষ আবু তৈয়ব, এসজেডএইচএম ট্রাস্ট শিক্ষা সেলের সদস্য অধ্যক্ষ আবু মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কুমার দে। বক্তব্য রাখেন অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ আবুল কাসেম, উপাধ্যক্ষ মো. মঈন উদ্দিন, মো. জাকির হোসেন, মো. নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জাহিদ হাসান। উপস্থিত ছিলেন মাস্টার মো. বদিউল আলম, ইয়াছিন আরফাত, মো. আইয়ুব আলী, মো. নজরুল ইসলাম, মো. জাফর উল্লাহ, আজিজুর রহমান প্রমুখ। তিন মাসব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় মাদ্্রাসা–এ গাউসুল আযম মাইজভাণ্ডারীর ২৮জন শিক্ষক এবং শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












