চন্দনাইশের শিক্ষানুরাগী খানদীঘি হাইস্কুল ও তৎসংলগ্ন পূর্ব সাতবাড়িয়া সপ্রা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াহেদ মাস্টারের ১৩ তম মৃত্যুবার্ষিকীর দুদিন ব্যাপি অনুষ্ঠানমালার ১ম দিনে স্কুল মিলনায়তনে স্মরণ সভায় বক্তারা বলেছেন, চন্দনাইশের শিক্ষা প্রসারে মরহুম শিক্ষাবিদ আবদুল ওয়াহেদ মাস্টারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন এতদঞ্চলের ক্ষণজন্মা এক কীর্তিমান মহাপুরুষ। যিনি আমৃত্যু সমাজের অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ভাগ্যন্নোয়নে কাজ করেছেন, প্রচার বিমূখ এমন সমাজহিতৈষী বর্তমান সমাজে বিরল। স্মরণসভায় সভাপতিত্ব করেন খানদীঘি হাইস্কুলের প্রধান শিক্ষক মো: আবুল বশর। মরহুমের বণার্ঢ্য জীবনকর্ম নিয়ে আলোচনা করেন স্কুলের পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি নেতা আরিফুর রহমান, সাবেক এসএমসি সদস্য নাজিম উদ্দিন, মরহুমের সন্তান মাইনুল ইসলাম পুতুল, সাতকানিয়া কাঞ্চনা নূর আহমদ হাইস্কুলের প্রধান শিক্ষক মো: জয়নাল আবেদীন প্রমুখ। বিকাশ চন্দ্র দে’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌলনা কামাল উদ্দিন, অশোক নাথ, প্রনব কুমার নাথ, রূপন কুমার সুশীল, রাজীব কান্তি পাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











