আগামী ১৪, ১৫ মে নগরীর খুলশী ফয়’স লেকস্থ দারুল হুদা দরবারে গাওসিয়া শরীফে শাহসূফী নূরুল হুদা আল কাদেরীর (রহ.) ৪৭তম বার্ষিক ইছালে ছাওয়াব উপলক্ষে মাহফিল ও মাদ্রাসা–এ–নূরীয়া কমপ্লেক্সের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
দারুল হুদা দরবারে গাওসিয়া শরীফের সাজ্জাদানশীন আল্লামা আলহাজ্ব শাহসূফী বেলায়েত হোছাইন আল কাদেরীর (মা.জি.আ.) সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দারুল হুদা দরবারে গাওসিয়া শরীফের নায়েবে মুনতাজিম পীরজাদা মাওলানা মেহদী আকিব শাহ আল কাদেরী আল আযহারী।
উপস্থিত ছিলেন এস.এম রাকিবুল হাসান, ট্রাস্টের গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও অসংখ্য ভক্ত মুরীদগণ। প্রস্তুতি সভায় ২ দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিলের বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন, দায়িত্ব বণ্টন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিশেষে, মাহফিল সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করে মিলাদ, কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।














