শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে আগামীকাল ৫ জুন থেকে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। টুর্নামেন্ট শুরু উপলক্ষে ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন গতকাল বুধবার বিকেলে টুর্নামেন্টের ভেন্যু শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি। এতে জানানো হয়, মোট ২৩টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রানারআপ দলকে দুই ও এক লক্ষ টাকা প্রাইজমানি দেওয়া হবে। আগামীকাল ৫জুন শুক্রবার বিকাল চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধক থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রামের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ–উপলক্ষে উদ্বোধনী দিন বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক চট্টগ্রামের কৃতী সন্তান মামুনুল ইসলাম।মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের সদস্য সচিব ও সিজেকেএস এডহক কমিটির সদস্য শফিকুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড. এম আর মঞ্জু, মনিরুল ইসলাম মনির প্রমুখ।
উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ বাহার, চমেক পরিচালনা পর্ষদের সদস্য সালাউদ্দিন আলী, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, এইচ এম হাসান, মোহাম্মদ সাগির, আরিফুর রহমান মাস্টার আরিফ, রাজিবুল হক বাপ্পী, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জামাল, নাসির উদ্দিন, সাবেক খেলোয়াড় কাজী মিজানুর রহমান, আরমান, মামুন উদ্দীন, ইকবাল, হাসান, ম্যাচ পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল কাশেম, সামশু উদ্দিন চৌধুরী, হায়দার কবির প্রিন্স প্রমুখ।










