শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ

জার্সি উন্মোচন ও বিতরণ সম্পন্ন

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগর আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান। চট্টগ্রাম মহানগরীর ৪৮টি স্কুল দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি হবে নগরীর সর্ববৃহৎ স্কুল ফুটবল প্রতিযোগিতা। বিকাল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেবে মিউনিসিপ্যাল মডেল স্কুল এবং বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়। এদিকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮ টি স্কুল দলের জার্সি উন্মোচন ও বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ টুর্নামেন্ট কমিটির অস্থায়ী কার্যালয়ে জার্সি উন্মোচন করেন নগর বিএনপির সদস্য সচিব ও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক নাজিমুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এমএ আজিজ, এড. আব্দুস সাত্তার, ছৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, মিডিয়া উপ কমিটির আহবায়ক শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য এড.মফিজুল হক, জয়নাল আবেদীন জিয়া,এস এম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, মজিবুল হক, মোহাম্মদ মহসিন, সালাউদ্দিন, শিহাবউদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, মোশাররফ হোসেন ডিপটি, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম এ সবুর, নুরুদ্দীন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, মোহাম্মদ ইউসুফ, আবদুল আলিম স্বপন, ক্রীড়া দলের মামুন উদ্দিন মামুন, হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, মুজিবুল আলম চৌধুরী, সোহেল আহমেদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আওয়াল, মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাসান-তাসকিন-এবাদতদের বোলিং দাপটে মুগ্ধ স্মিথ
পরবর্তী নিবন্ধ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের উদ্বোধন