শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ চসিকের

সড়ক ও ফুটপাত দখল করে দোকান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:১৫ পূর্বাহ্ণ

নগরের জামালখান থেকে চেরাগী পাহাড়, নূর আহমদ সড়ক হয়ে কাজীর দেউড়ি পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও টং দোকান জব্দ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহষ্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার ও ২টি লোহার বঙ জব্দ করে সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ
পরবর্তী নিবন্ধএনসিপির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনকে কারণ দর্শানোর নোটিশ