লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় রয়েল ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার ১ (নভেম্বর) বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনের স্কুল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ফার্মেসির মালিক মিনহাজ উদ্দিন আমিরাবাদ ইউনিয়নের ফরিদুল আলমের পুত্র।
জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। তিনি জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে লোহাগাড়া থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।









