লোহাগাড়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১৮ মে, ২০২৬ at ১১:৪৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত টেক্সি আরোহী মাদরাসা ছাত্র মোস্তাকিম কামাল তামিম (২২) নামে এক মাদরাসা নিহত হয়েছেন।

রোববার (১৭ সে) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার সদর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র ও কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের হালকাকারা এলাকার রাশেদ কামালের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিম টেক্সি থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তামিম আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার আবাসিক হলে থাকতেন। উপজেলা সদর বটতলী স্টেশন থেকে টেক্সিযোগে মাদরাসায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষণ বাসটি আটকে রাখে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমাদুরোকে বন্দি, ইরানে যুদ্ধ করে দেশে ফিরল মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে শ্যামলী বাসের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির