লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী পরিষদের ধর্মসম্মেলন

| বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৩৪ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মসম্মেলন গত ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাউজান বাসন্তী–সুবল স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান তপন কান্তি দাশ। তিনি বন্যার্ত মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

পরিষদের সভাপতি পলাশ দাশের সভাপতিত্বে সাংবাদিক খোকন সুশীলের সঞ্চালনায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন সংগঠক সুনীল কুমার চৌধুরী।

গেস্ট অব অনার ছিলেন দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দলের সদস্য এসএম ছলিম উদ্দিন চৌধুরী খোকন। বিশেষ অতিথি ছিলেন আনন্দ মোহন দাশ ও অধ্যাপক পুষ্পেন চৌধুরী।

সংবর্ধিত অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি সুনীল দত্ত, লোহাগাড়া উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ডা. রিটন দাশ, বাগীশিক কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক সুমন মজুমদার হিরো, জন্মাষ্টমী পরিষদ লোহাগাড়া শাখার উপদেষ্টা শিবপদ চৌধুরী ও হরিশংকর গুপ্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ধরচরণ নাথ, নন্দ দুলাল ব্রহ্মচারী, রাজীব দাশ, রণজিৎ দাশ নটু, দয়াল দাশ, মধু দাশ, বাপ্পা দাশ, বাবলু কান্তি হাজারী, বিশ্বজিৎ চৌধুরী, ধন জলদাস, সোনারাম জলদাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মেহেদীর বাসায় শাহজাহান চৌধুরী
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সাতকানিয়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা