ডি টি রোডে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন ডি টি রোড ধনিয়ালা পাড়া রাস্তার মাথায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাছুম। তিনি ডি টি রোডের ধনিয়ালা পাড়ার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাক ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে চালক গুরুতর আঘাতপ্রাপ্ত হন। সেখান থেকে উদ্ধার করে তাকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে বলেও জানান নুরুল আলম আশেক।

পূর্ববর্তী নিবন্ধপরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে ‘ডিসকাউন্ট মূল্যে’ খৎনা করে হাসপাতালে ৫০ শিশু