চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৪.৭৫ কোটি টাকা। মোট ১,০০৭টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৩৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯৮.১৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬৫৫.৭৮ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ১২.১৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭০.৫৭ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১০.৯২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৭৯৮.৮৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৩৭.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ২,০০৬.২০।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৫,০৩৬.৪৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৪,৪২৯.৬৫ কোটি টাকা। সিএসইতে ৬১২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, দাম কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।







