লোকোমোটিভের সকল বিষয়ে তদারকি করতে রেলের ৭ সদস্যের কমিটি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়েতে ট্রেন পরিচালনার লোকোমোটিভের (ইঞ্জিনের) কার্যকারিতা বৃদ্ধি এবং লোকোমোটিভের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য সাত সদস্যের একটি কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে।

গত রোববার বাংলাদেশ রেলওয়ের উপ–পরিচালক (মেকানিক্যাল) মো. শহিদুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরে এই কমিটি করা হয়। কমিটিতে সদস্য করা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) আহমেদ মাহবুব চৌধুরী, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পশ্চিম) সাদেকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ. বি. এম. কামরুজ্জামান, এসএসএই এম (ঢাকা) দেলোয়ার হোসেন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন সাদিফ আরহান, নাজিব আহমদ, আতিফ–উল–কাদির।

কমিটির সদস্যরা লোকোমোটিভের কার্যকারিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে কাজ করবেন। এছাড়া লোকোমোটিভ ক্রয়ে দুর্নীতি এবং লোকোমোটিভে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগের বিষয় খতিয়ে দেখবেন। লোকোমোটিভ সংক্রান্ত সকল বিষয়ে তদারকি করবে এই কমিটি।

পূর্ববর্তী নিবন্ধআরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারিতেই সব বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা