লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৫৫ পূর্বাহ্ণ

লেবাননের দক্ষিণাঞ্চলের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর সিডনে এক ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলার কথা জানিয়েছে। খবর বিডিনিউজের।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সিডনের কাছে জনাকীর্ণ ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল–হিলওয়েহতে হামলাটি চালিয়েছে তারা। সেখানে তাদের কথিত জঙ্গিরা একটি প্রশিক্ষণ শিবির পরিচালনা করছিল বলে অভিযোগ তাদের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৪২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধজাপানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ১৭০টির বেশি ভবন