লায়ন জেলা পিডিজি ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি ৪, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নরদের নিয়ে গঠিত পিডিজি ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে পিডিজি লায়ন এম এ মালেক কে চেয়ারম্যান, লায়ন রূপম কিশোর বড়ুয়া এবং লায়ন রফিক আহমেদকে ভাইস চেয়ারম্যান এবং লায়ন মঞ্জুর আলম মঞ্জুকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক সভায় প্রাক্তন জেলা গর্ভনর লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন আনোয়ার শওকত আফসার, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন শাহ আলম বাবুল, লায়ন নাসির উদ্দিন চৌধুরী, লায়ন কামরুন মালেক, লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য, লায়ন আল সাদাত দোভাষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় পাহাড়ি ছড়ার পাড়ে রোহিঙ্গা ইমামের মরদেহ
পরবর্তী নিবন্ধউপন্যাসে আগ্রহ পাঠকের